,

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার

[the_ad id='11027']

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।

মন্তব্য করুন