,

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আছাদুজ্জামান মিয়া

[the_ad id='11027']

আদালত প্রতিবেদক: ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে ১২ সেপ্টেম্বর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মন্তব্য করুন

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আছাদুজ্জামান মিয়া

[the_ad id='11027']

মন্তব্য করুন