,

গণমাধ্যম নিয়ে আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা

[the_ad id='11027']
নাহিদ ইসলাম

সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময়

অনলাইন ডেস্ক: দেশের সকল গণমাধ্যমের বৈষম্য দূর করতে বিশেষ করে পত্রিকাগুলোর সমতা ফিরিয়ে আনতে ও বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখার সংস্কাররের জন্য আগামী সপ্তাহে একটি কমিশনের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যম ও সংবাদপত্রের সব ধরনের বৈষম্য ও বিজ্ঞাপনের সমস্যা সমাধনের জন্য সর্বাত্বক চেষ্টা করা হবে। তাছাড়া এই ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। বৈষম্য বিরোধাী আন্দোলনের সময় দেশের সকল পত্রিকাগুলো বিশেষভাবে অবদান রেখেছে। যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন তারাই আন্দোলনের সব কিছু প্রচার করেছেন।

উপদেষ্টা আরও বলেন, আন্দোলনের সময় এমন অনেক পত্রিকাই আছে যাদের সাংবাদিক ও কর্তৃপক্ষরা বিরোধীতা করেছে। তাদের বিরোদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক না কোন ছাড় দেয়া হবে না। দীর্ঘ দিন ধরে গণমাধ্যম পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। তবে নতুন বাংলাদেশে এই অবস্থা থাকবে না। প্রতিটি মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে স্বাধীনতার সুবিধা নিয়ে ফ্যাসিবাদের পক্ষে থাকা যাবে না। প্রতিনিয়ত গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যহত থাকবে।

মন্তব্য করুন

গণমাধ্যম নিয়ে আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা

[the_ad id='11027']
নাহিদ ইসলাম

সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময়

মন্তব্য করুন