,

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

[the_ad id='11027']

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান।

তিনি জানান, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।

মন্তব্য করুন