প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ
রনি ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে নির্দেশনায়।
২৩ সেপ্টেম্বর, সোমবার বিএফআইইউ এ আদেশ জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক। প্রথম দফায় ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব বন্ধ রাখতে বলেছে বিএফআইইউ।
বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নানান কার্যক্রমে প্রভাব বিস্তার করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাবেক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারান।
Copyright © 2026 ক্রাইম ফোকাস ২৪. All rights reserved.