,

গডফাদার ও শীর্ষ মাদক কারবারিসহ গ্রেফতার ৮৪৬

[the_ad id='11027']
Arrest

অনলাইন ডেস্ক: দেশব্যাপী মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ৮ জন গডফাদার ও ৭১ জন শীর্ষ মাদক কারবারিসহ ৮৪৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৮ জন গডফাদারসহ ৭১ জন শীর্ষ মাদক কারবারি রয়েছেন। এসব অভিযানের পর ৭৬২টি মামলা দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা, প্রায় ৪০০ কেজি গাজা, ২.৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১৬৩০ বোতল ফেনসিডিল, ১০৭৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার ১৫৪২ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট ২৮০১ পিস, চোলাই মদ ১২২২ লিটার, ইনজেকশন ২৭৪২ এমপুল উদ্ধার করা হয়। এছাড়াও শটগান ১টি, গুলি ৯ রাউন্ড, ৯টি যানবাহন এবং নগদ ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।

অবৈধ মাদক উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান শুরু করে।

মন্তব্য করুন

গডফাদার ও শীর্ষ মাদক কারবারিসহ গ্রেফতার ৮৪৬

[the_ad id='11027']
Arrest

মন্তব্য করুন