বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩

ইছামতীর বালি উত্তোলন:হাছান মাহমুদসহ ১১৩ জনের নামে মামলা

Hasan Mahmud

আদালত প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১১৩ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর তাতীদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের অন্যতম আইনজীবী চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলায় হাছান মাহমুদ ছাড়াও সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, দীপংকর তালুকদার, নজিবুল বশর মাইজভান্ডারির ছেলে তৈয়বুল বশর মাইজভান্ডারিসহ রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীর নাম রয়েছে।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ইছামতী নদীর রাঙ্গুনিয়ার রাণীরহাট ব্রীজের দক্ষিণ পাশে ঠান্ডাছড়ি এলাকায় অসহায় কৃষকের চাষকৃত বালিচর রয়েছ। সেই চর থেকে হাছান মাহমুদের ইন্ধনে ও প্রভাব খাটিয়ে বালি উত্তোলন করে আসছে বালুখেকো সিন্ডিকেট। শুধু এই স্থান থেকেই নয়, ইছামতী নদীর বিভিন্ন স্থান থেকে একই কায়দায় তারা বালি উত্তোলন করে জনগণের ব্যাপক ক্ষতিসাধন করেছে। আর এ কাজে জড়িতরা শত কোটি টাকার পাহাড় গড়েছেন। এতে সাধারণ মানুষের ফসলি জমি, ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং অনেকবাড়ি এখনো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বাদী নাজিম উদ্দীন জানান, ভুক্তভোগীরা তাদের ভয়ে এতোদিন মুখ খুলতে সাহস পায়নি। আমি নিজেও ভুক্তভোগীদের একজন। অবৈধ বালি উত্তোলনের বিষয়ে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকসহ বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু বিগত সরকারের আমলে বালুখেকো সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। এখনও এই সিন্ডিকেট অবৈধ বালু উত্তোলন করে জনগণের অপূরণীয় ক্ষতি করছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মন্তব্য করুন

ইছামতীর বালি উত্তোলন:হাছান মাহমুদসহ ১১৩ জনের নামে মামলা

Hasan Mahmud

মন্তব্য করুন