সোমবার, ১১ই মে, ২০২৬
২৮শে বৈশাখ, ১৪৩৩

এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা

india hasina

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের নামে গুমের মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে। দুই দফায় গুম হওয়ার অভিযোগে বুধবার (৩০ অক্টোবর) সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপিকর্মী রাজধানীর শাহজাহানপুর থানায় ওই মামলা দায়ের করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি), সাবেক এমপি মজিবুল হক চুন্নু (মহাসচিব) জাতীয় পার্টি, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিল্পমন্ত্রী ও চৌদ্দ দলীয় জোট নেতা দিলীপ বড়ুয়া, তারানা হালিম, সাবেক শিল্পী সমিতির সেক্রেটারি নিপুন আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক অতি পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ, মালিবাগের বাসিন্দা আলমগীর শিকদার, শাহজাহানপুরের রেজাউল কবির রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ তাপসের ব্যাবসায়িক পার্টনার ও সীতাকুন্ডুর সাবেক এমপি রিয়াদুল আলমের সহযোগী শওকত হোসেন পিন্টু, কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইসহাক দুলাল, ঢাকা দক্ষিণের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা কমল হোসেন, মতিঝিলের আবুল হাসান, যাত্রাবাড়ীর কমল চন্দ্র দাস ও তৌহিদুর রহমান মৃধাসহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী।

মন্তব্য করুন