সোমবার, ১১ই মে, ২০২৬
২৮শে বৈশাখ, ১৪৩৩

‘পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে’

উপদেষ্টা নূরজাহান বেগম

উপদেষ্টা নূরজাহান বেগম

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, রোগীর তুলনায় চিকিৎসক, নার্সসহ নানাবিধ সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। তারপরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে,পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপপরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচি থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দীস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা।

মন্তব্য করুন

‘পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে’

উপদেষ্টা নূরজাহান বেগম

উপদেষ্টা নূরজাহান বেগম

মন্তব্য করুন