বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ কাল

Yunus BNP

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি, শনিবার আড়াইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি। আনুষ্ঠানিকভাবে আমাকে এখনও কোনও নির্দেশনা দেওয়া হয়নি। সূত্র জানিয়েছে, শনিবার যুমনায় সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে উপদেষ্টামণ্ডলীর গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে, জানান শফিকুল আলম।

মন্তব্য করুন