বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬
১১ই আষাঢ়, ১৪৩৩

সাবেক এমপি সালাম মুর্শিদি গ্রেপ্তার

Former MP Salam Murshidi arrested

অনলাইন ডেস্ক: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, আব্দুস সালাম মুর্শিদিকে ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন