
অনলাইন ডেস্ক: নেত্রকোনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
মারুফ হাসান জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত তফসির উদ্দিন খান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
এর আগে নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতন চালায়। এ ঘটনায় ১লা সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে নাশকতা মামলার এজাহার নামীয় ১০ নং আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোনায় নিয়ে আসা হয়েছে।
খবরটি পড়েছেনঃ 316










